রাউজানে চেয়ারম্যানের আহ্বানে সর্তার বাধঁ নির্মাণ

জামশেদুল আলম রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।।
রাউজান উপজেলার ১৫ নং ইউনিয়ন নোয়াজিষপুরে বন্যায় সর্তার খাল ভেঙে যায় কয়েকটি ঘর-বাড়ী। এতে খালের ধারের কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এখন এই বর্ষায় ব্যাপক হারে ক্ষতি হওয়ার আশংকা থাকায় নোয়াজিষপুরের চেয়ারম্যান লায়ন সোহার্দী শিকদার এলাকার জনসাধারণ ও নেতাকর্মীদের এক সাথে নিয়ে সবাই স্বেচ্ছায় শ্রম দিয়ে এই বাধ নির্মাণ করতে কাজে লেগে যান।
রবিবার(৭ জুন) সকাল ১০টায় চেয়ারম্যান এই কাজের উদ্ভোধন করেন।
তিনি জানান, এইটা নোয়াজিষপুরে ইতিহাস হয়ে থাকবে যারা বাঁধ নির্মাণে অংশগ্রহণ করেছেন তারা ইতিহাসের অংশ হিসেবে পরিগনিত হবে। আমি নিজেও সারাদিন খাল থেকে মাটি বহন করে বাঁধ নির্মাণে সহযোগীতা করছি। এটা আমার কাছে পরিশ্রম মনে হয়নি। বরং আমার কাছে আনন্দ মনে হয়েছে। এই বাঁধ নির্মাণে যতদিন লাগবে ততদিন সবাই কাঁদে কাঁদ মিলিয়ে বাঁধ নির্মাণ শেষ করবো।
তিনি তার নেতাকর্মী ও যারা যারা কাজে শ্রম দিচ্ছেন সবাইকে ধন্যবাদ দিয়ে কূতজ্ঞতা প্রকাশ করেন।
