ফটিকছড়ির নানুপুরে সেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।

ফটিকছড়ির ১৪ নং নানুপুর ইউনিয়নে নানুপুর বাজারে রাশেদ কামাল (৪০) নামক এক সেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।নিহত রাশেদ কামাল  ১৪ নং নানুপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার(১১ জুন ) রাত আনুমানিক ৯ টার দিকে নানুপুর বাজারের নবিদুর রহমান শাহর মাজার গেইটের সামনে এই ঘটনা ঘটে।নিহত রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ির আব্দুর রব্বানের প্রথম পুত্র।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারে সড়কের পাশে একটি নালার দেওয়াল নির্মাণের কাজ চলছিল।নিহত রাশেদ কামাল সেখানে দাঁড়িয়ে রাজমিস্ত্রীদের কাজ তদারকি করতেছিল।এ সময় দুর্বৃত্তরা সিএনজি যোগে এসে অতর্কিত গুলি চালায়।এতে গুলিবিদ্ধ হয়ে রাশেদ কামাল গুরতর আহত হয়।

পরে তাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারা তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর নানুপুর সহ দক্ষিণ ফটিকছড়িতে উত্তেজনা বিরাজ করতেছে।