মোড়েলগন্জে নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোড়েলগন্জ পানগুছি নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(১১ জুন) বেলা ১১ টায় পুলিশ পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়

সম্পর্কে মোড়েলগন্জ থানার ওসি কে,এম আজিজুল ইসলাম বলেন,মরদেহ ২৫/৩০ বছর বয়সি কোন যুবকের।তার নাম পরিচয় জানা যায়নি।চেহারা বিকৃত হয়েছে।যুবকের পরনে কাছা দেওয়া লুঙ্গি আছে

বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে জোয়ারের পানিতে ভেসে মৃতদেহটি গাবতলা এলাকার নদীর তীরে আটকে থাকে।স্হানীয়রা মৃতদেহ টি দেখে পুলিশকে খবর দেয়।

ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে পুলিশ