আইসোলেশনে তরুণ সংসদ সদস্য শেখ তন্ময়, দোয়া চাইলেন দেশবাসীর কাছে

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
আইসোলেশনে এমপি শেখ তন্ময়,দোয়া চাইলেন দেশবাসীর কাছে।বাগেরহাট–২ আসনের তরুণ সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় (শেখ তন্ময়) আইসোলেশনে রয়েছেন।জানাযায়,তার ব্যক্তিগত সহকারী করোনা রিপোর্ট পজেটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে যান তিনি।
শেখ তন্ময় জানান,আমার ব্যক্তিগত সহকারী করোনা রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আসি।যেহেতু আমার বাবা হার্টের রোগী এবং আমার দাদী বয়োর্ধ সে জন্যই আমি বাসার বাইরে মামাতো ভাইয়ের বাসায় আইসোলেশনে আছি।
করোনা শুরুতেই নানা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে আলোচনায় আসেন এ সংসদ সদস্য।
হটলাইনের মাধ্যমে,”ডাক্তারের কাছে রোগী নয় রোগীর কাছে ডাক্তার “স্লোগান নিজের সংসদীয় আসনে চিকিৎসা সেবা চালু করেন তিনি।
“গর্ভবতী মায়েদের ঘরে পুষ্টিকর খাবার,ভবিষ্যৎ তের কাছে বর্তমানের অঙ্গীকার “”ৎ এই স্লোগান সামনে রেখে বাগেরহাট –২ আসনের এক হাজার ৭০৪ জন সন্তান সম্ভাবা মায়ের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।ডাক্তারদের জন্য সেফটি চেম্বারও স্হাপন করেছেন তিনি।
পাশাপাশি সাম্প্রতিক ঘূর্ণিঝড় মোকাবেলায় শেখ তন্ময় নিজেই সার্বক্ষণিক স্হানীয় প্রশাসন দলীয় নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবক সহ সবার সাথে যোগাযোগ রেখে আম্পান মোকাবেলা করেছেন।
চলতি বাজেট অধিবেশনে যোগদান বিষয়ে তিনি বলেন,এবারের বাজেটে যেহেতু সামাজিক দুরত্ব বজায় রেখেই আসন বন্টন করা হয়েছে। রিপোর্টের ফলাফল নেগেটিভ আসলে ২৩ জুন বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।আইসোলেশনে থাকলেও মুঠোফোনের মাধ্যমে এলাকার সঠিক কর্মকান্ড মনিটরিং করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শেখ তন্ময়।
এমপি শেখ তন্ময় তিনি করোনা সংকটের শুরু থেকেই সাধারণ মানুষের সবচেয়ে নিকটতম বন্ধু হিসাবে আবির্ভুত হয়েছেন।প্রথমত তিনি দুর্গতদের ত্রান সহায়তা দিয়েছেন।দ্বিতীয়ত তার এলাকায় করোনা আক্রান্তরা যাতে চিকিৎসা পায় তা নিশ্চিত করেছেন।চিকিৎসা বঞ্চিচ মানুষের ঘরে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার অভিনব উদ্যোগ গ্রহন করেছেন।তার এসব উদ্যোগ ব্যাপক ভাবে জনগনের কাছে আমন্তিত ও প্রশংসিত হয়েছে।শুধু তাই নয় বাগেরহাটে করোনায় যারা মারা যাচ্ছে তাদের দাফন যাতে ঠিকমতো হয় সেই ব্যাপারেও তিনি তদারকি করেছেন।করোনা সংকটের সময় তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।তিনি এলাকায় যেমন ত্রান তৎপরতা চালাচ্ছেন,তেমনি মানুষকে সচেতন করা এবং অসুস্থ মানুষকে চিকিৎসার ব্যাপারেও তার উদ্যোগ প্রশংশা পেয়েছে।
