ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রাশেদ কামালের নামাজে জানাজা অনুষ্ঠিত

নজরুল ইসলাম,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়ি উপজেলা নানুপুর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ কামালের জানাজার নামাজ শুক্রবার(১২ জুন) সন্ধ্যায় সাড়ে সাতটায় নানুপুর মজহারুল উলুম গাউছিয়া সিনিয়র মাদ্রাসায় মাঠে অনুষ্টিত হয়।এতে নানুপুরসহ ফটিকছড়ির বিপুল জন সাধারণ উপস্তিত ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান তৌহিদুল আলম,বর্তমান উপজেলা হোসাইন মোঃ আবু তৈয়ব সহ অসংখ্য রাজনৈতিক নেতা-কর্মী।
এ সময় হোসাইন মোঃ আবু তৈয়ব বলেন,”রাশেদ কামাল ছিলেন নানুপুরসহ ফটিকছড়ির একজন সাহসী নেতা,তার সামনে এসে তার মোকাবেলা করার সাহস ছিল না সন্ত্রাসীদের,তাই রাতের আধাঁরে কাপুরুষিত হামলার মাধ্যমে তাঁকে গুলি করে হত্যা করা হল”
তিনি আরো বলেন,”রাশেদ কামালের খুনি সবাই চিহ্নিত,সবাইকে আইনের মাধ্যে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবী করতেছি।রাশেদ কামালের পরিবারে সাথে আমি আগেও ছিলাম,ভবিষ্যৎও আজীবন থাকব”
জানাজার নামাজে ইমামতি করেন নানুপুর মজহারুল গাউছিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযতুল আলহাজ্ব আল্লামা মুসলেহ উদ্দিন আহমদ আল মাদানী।
পরে তাকে পারিবারিক কররস্থানে দাফন করা হয়।
