মোংলার করমজলে ৪৪টি ডিম দিয়েছে মা কুমির “পিলপিল”

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
কুমির “পিলপিল” এবার ৪৪টি ডিম দিয়েছে।শুক্রবার(১২ জুন) বিকালে পূর্ব সুন্দরবনের করমজল প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে কুমিরটি এ ডিম দেয়।
দেশের একমাত্র সরকারী কুমির প্রজনন কেন্দ্রে মা ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে এ ডিম থেকে বাচচা ফোটার কথা রয়েছে। বাচ্চা ফোটানোর জন্য ২১টি ডিম কুমিরটির নিজস্ব বাসা,১২টি ডিম কেন্দ্রের পুরাতন ইনকিউবেটরে ও ১১টি ডিম নতুন ইনকিউবেটরে রাখা হয়েছে।
প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আজাদ কবির জানান,করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে মোট ১৯৫ টি বাচ্চা কুমির রয়েছে। এর মধ্যে বড় কুমির রয়েছে ৬ টি।কেন্দ্রের পুকুরে প্রজননের জন্য দুটি স্ত্রী ও একটি পুরুষ কুমির রয়েছে।বাকী কুমিরগুলো কেন্দ্রের প্যানে রেখে লালন পালন করা হয়েছে।বংশ বৃদ্ধির উদ্দেশ্য বিলুপ্ত প্রায় নোনা পানির এ কুমিরগুলোকে পরবর্তিতে বনের অভ্যন্তরের বিভিন্ন নদনদীতে ছেড়ে দেয়া হবে বলে জানায় তিনি।প্রতি বছর প্রজনন মৌশুমে মে ও জুন মাসে এ কুমির দুটি ডিম পারে।গত বছর মা কুমির জুলিয়েট ও পিলপিল ডিম দিলেও তা থেকে কোন বাচ্চা ফোটানো সম্ভব হয়নি বলে জানায় এ কর্মকর্তা।
