সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে সরকারি নির্দেশনা অমান্য করে অভিনব পন্থায় কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখেন ব্যবসায়ীরা।

এ সংবাদ পেয়ে মঙ্গলবার (১৬ জুন) সন্ধা ৬ টা থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযান পরিচালনা করেন রামপাল  উপজেলা পরিষদের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন কুমার সরকার।

এ সময় তিনি উপজেলার ঝনঝনিয়া,ফয়লাহাট সহ বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা অমান্য কারী ১২ টি প্রতিষ্ঠান থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

তিনি বলেন করোনা সংক্রমণ এর হাত থেকে  সকলকে বাচানোর উদ্দেশ্যেই আজকের এই অভিযান। অনুমোদন বিহীন যে সমস্ত দোকান খোলা ছিল তাদের এই জরিমানা আদায় করা হয়েছে।তিনি আরও বলেন ভবিষ্যতে ও এ অভিযান অব্যহত থাকবে এবং নিত্যপ্রয়োজনীয় ও ঔষধের দোকান বাদে অন্যান্য দোকান বিকাল ৪টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

17 June 2020

সরকারি নির্দেশ উপেক্ষা করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে