স্বাস্থ্য : খাওয়ার সঠিক সময় নির্বাচন করুন

শেখ আল মামুন।।
খাবার খাওয়ার সময় নির্বাচনে একটু ভুল দেহে অনেক পার্থক্য তৈরি করে। খাবারের_সঠিক_সময় তাই জেনে রাখা এবং সে অনুযায়ী খাওয়া অনেক জরুরি। বিশেষজ্ঞরা বলেন, ছোট-বড় পরিমাণ মিলিয়ে দিনে মোট ছয়বার খাবার খাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতামত নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে বড় খাবারের সময় নির্ধারণের কিছু পরামর্শ।
ঘুম থেকে ওঠার ৩০ মিনিট পর সকালের নাশতা করুন। নাশতা করার আদর্শ সময় হলো সকাল ৭টা। সকাল ১০টার মধ্যে সকালের খাবার শেষ করুন। এর বেশি দেরি যেন কখনোই না হয়। সকালের নাশতায় যেন প্রোটিন থাকে, এ বিষয়টি নিশ্চিত করুন।
সাধারণত দুপুরের_খাবারের আদর্শ সময় ১২টা ৪৫। বিশেষজ্ঞরা বলেন, সকালের বড় খাবার এবং দুপুরের বড় খাবারের মধ্যে চার ঘণ্টা পার্থক্য রাখুন। বিকেল ৪টার আগে অবশ্যই খাবার শেষ করতে হবে।
রাতের খাবারের আদর্শ সময় হলো সন্ধ্যা ৭টা। ঘুমের অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে ফেলা উচিত। রাত ১০টার আগে অবশ্যই রাতের_খাবার শেষ করতে হবে। ঘুমানোর একেবারে আগে আগে খাবার খেলে এটি দেহে খারাপ প্রভাব ফেলে।
মনে রাখবেন, খালি পেটে কখনোই ব্যায়াম করতে যাবেন না। ব্যায়ামের আগে চিকেন স্যান্ডউইচ, গমের রুটি, ভাজা ডিম ইত্যাদি খেতে পারেন।
