মহেশখালী কালারমারছড়া ইউনিয়নে রাস্তা ভেঙে যান চলাচল বন্ধ

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।

কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি বাজারের আগে প্রধান সড়ক রাস্তা ভেঙে বর্তমানে ছোট যানবাহন ছাড়া বড় কোন রকম যানবাহন চলাচল করতে পারছেনা।

আজকে দুইদিন ধরে মহেশখালীতে প্রচুর বৃষ্টি, যার কারনে মহেশখালী অনেক রাস্তা ভেঙে যাওয়ায় বড় কোন যানবাহন চলাচল করতে পারছেন না।যদি আরো বৃষ্টি হয় ছোট কোন যানবাহন চলাচল করতে পারবে না বলে ধারণা করা যায়।

প্রচুর পরিমানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কোন কাজ করতে পারছেন না কেউ, রাস্তা দুই পাশে কোন রকম বালির বস্তা দিয়ে কোন রকম তারা গাড়ি চলাচল করতে পারে সেই ব্যবস্থা করে যাচ্ছেন সাধারণ মানুষ।