রাউজানে লকডাউনে থাকা পরিবারে খাদ্যসামগ্রী ও অর্থ সহয়তা প্রদান

এম.জামশেদুল আলম, রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি। 

করোনা আক্রান্ত ব্যাক্তির লকডাউনে থাকা পরিবারের মাঝে রাউজানের এমপি জনাব এবিএম ফজলে করিম চৌধুরী ও তার পুত্র ফারাজ করিম এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও অর্থসহয়তা প্রদান করেন রাউজানের ২প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

বুধবার(১৬জুন) সন্ধ্যায় পশ্চিম গুজরা এরাদর পাড়ায় করোনা আক্রান্ত তিন পরিবারে গিয়ে এই সহয়তা প্রদান করেন জমির উদ্দিন পারভেজ।

সেই সময় উপস্থিত ছিলেন গুজরা ইউনিয়ন চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ,আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ,যুবলীগ নেতা সাবের হোসেন,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সা-সম্পাদক নাসির উদ্দিন ও রাউজান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার।