রামপালে দুইজন করোনা করোনা রোগী সনাক্ত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছে, আক্রন্তরা হলেন উপজেলার উজলকুড় ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আশীষ কুমার পাল (৩৪) ও সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের শেখ শাওন (২৬)।
বৃহস্পতিবার(১৮ জুন ) রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা সুকান্ত কুমার পাল এ তথ্য নিশ্চিত করে।
তিনি আরো বলেন আক্রান্তদের করোনার উপসর্গ দেখা দিলে গত ১৫ই জুন খুলনা মেডিকেলে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ১৮ জুন দুপুরে তাদের করোনা পজেটিভের রিপোর্ট আসে। আক্রান্তরা শারীরিক ভাবে অনেকটা সুস্থ থাকায় তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। এবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের ও নমুনা সংগ্রহ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ঐ দুটি বাড়িসহ তাদের আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে।
উল্লেখ্য রামপালে এর আগে এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছিলেন যিনি এখন সুস্থ।
