করোনায় আক্রান্ত ভোলা জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হক কে ঢাকায় স্থানান্তর

ভোলা সংবাদদাতা।।
বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে করোনায় আক্রান্ত ভোলা জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হক কে ভোলা হতে ঢাকায় স্থানান্তর করা হয়।
রবিবার (২১ জুন) জরুরী ভিত্তিতে ভোলা হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) সহায়তা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী এই মেডিক্যাল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ভোলা জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হক কে ভোলা হতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল (আয়েশা মেমোরিয়াল) ঢাকায় প্রেরণ করা হয়।
