নন-এমপিও শিক্ষকদের সাড়ে ৪৬ কোটি টাকা দিলেন জননেত্রী শেখ হাসিনা

শেখ আল মামুন।।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান প্রদান করেছেন। এ বরাদ্দ ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর মধ্যে বিতরণ করা হবে।
এমপিও বিহীন শিক্ষকদের জন্য এই দুর্যোগের সময় যখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আমাদের ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ কর্মচারীর মধ্যে বিতরণের জন্য জরুরি বরাদ্দ দেয়া হয়েছে।
দেশের এই ক্লান্তিলগ্নে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ৬৪ জেলার ৮,৪৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নন-এমপিও ৮০,৭৪৭ জন শিক্ষকের প্রত্যেককে ৫,০০০/= টাকা হারে এবং ২৫,০৩৮ জন নন-এমপিও কর্মচারীর প্রত্যেককে ২,৫০০/= টাকা হারে মোট ১,০৫,৭৮৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য ২০১৯-২০২০ অর্থ বছরে শিক্ষা বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী তার ‘বিশেষ অনুদান’ এর খাত হতে ৪৬,৬৩,৩০,০০০/= (ছেচল্লিশ কোটি তেষট্টি লক্ষ ত্রিশ হাজার) টাকা ৬৪ জন জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করেছেন।
