লক্ষ্মীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও ফেক আইডির বিরুদ্ধে মানববন্ধন

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর জেলা সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শনিবার( ২৭ জুন) সকাল ১১ ঘটিকার সময় দিঘলী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি কার্যালয়ের সচিব মো. আবদুল কাদের, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. হাবিবুর রহমান, ইউপি সদস্য নুরুল ইসলাম বিএসসি, ইউপি সদস্য মোসলেহ উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হাই, ইউপি সদস্য নাছির উদ্দিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হামিদা বেগম, দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজগর হোসেন, দফাদার খোরশেদ আলম, মহল্লাদার, নুর হোসেন, নুরুল আমিন প্রমুখ।
এসময় মানববন্ধন থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ১৩ নং দিঘলী ইউনিয়ন পরিষদ ও পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুরের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কুৎসা রটনা করে এবং ভাবমূর্তি নষ্ট করে এর এসব পেক আইডি ব্যাবহারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়।
পরে মানববন্ধনে উপস্থিত হয়ে ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে একটি কু-চক্রি মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্তে লিপ্ত রয়েছে। ষড়যন্তকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেক আইডি ব্যবহার করে তাঁর ইউপি কার্যালয়ের সুনাম ক্ষুন্নসহ বিভিন্ন মিথ্যা তথ্য রটাচ্ছে। বিষয়টি প্রশাসনের নিকট জানিয়েছেন তিনি। এসব পেক আইডি ব্যবহারকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
