লক্ষীপুরের গণমানুষের নয়ন আনোয়ার খান মেডিকেলে ভর্তি

মুজাহিদুল ইসলাম লক্ষ্মীপুর।।
করোনায় আক্রান্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল (২৬ জুন) শুক্রবার সন্ধ্যায় সর্দি, কাশি, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে তিনি ঢাকার আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়াও এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন দীর্ঘদিন যাবত ডায়াবেটিসে রোগে ভোগছিলেন। এর আগে গত ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে তাঁর করোনাভাইরাস পজিটিভ বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
এডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নয়নকে ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এবিএম গোফরান হোসেন বাবু।
এদিকে এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সুস্থ্যতা কামানায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে নেতাকর্মীরা।
শুক্রবার বাদ জুমা শহরের লিল্লাহ মসজিদ, দায়েরা শরীফ, সেরাজুল হক গাজী জামে মসজিদ ও ৪ নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রসুলগঞ্জ বাজার জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদে তাঁর সুস্থ্যতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর।
