সাতক্ষীরায় করোনা রোগীকে সহযোগিতা করতে চালু হয়েছে প্লাজমা ব্যাংক

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে করোনা রোগীকে সহযোগিতা করতে প্লাজমা ব্যাংক চালু হচ্ছে।

ইতোমধ্যে যারা সুস্থ্য হয়েছেন তাদের থেকে প্লাজমা সংগ্রহ করে গুরতর অসুস্থ্য রোগীর জীবন বাঁচাতে প্লাজমা সরবরাহ করা হবে।

জেলা পুলিশের ডাটাব্যাজে সংরক্ষিত করোনায় সুস্থ্য হওয়া ব্যক্তির সাথে যোগাযোগ করে এ সহযোগিতা দেয়া হবে। সক্ষম পুলিশ সদস্যগন ও প্লাজমা দিবে। সকলের সহযোগিতা কাম্য।

মানবতার এ ক্রান্তি লগ্নে সবাই এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা। এটি শুধুমাত্র সাতক্ষীরায় অবস্থানরতদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যজেলা থেকে যোগাযোগ নিষ্পয়োজন।

প্লাজমা দাতার শারিরিক কোন ক্ষতি হয়না, বরং বেঁচে যাবে মূল্যবান জীবন।আসুন সক্ষম সবাই প্লাজমা দানে এগিয়ে আসি। হটলাইন +8801769693317

সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা।