করোনাকালীন এইসএসসি পরিক্ষার্থীরা

এম জামশেদুল আলম, রাউজান(চট্রগ্রাম) প্রতিনিধি।
সালটি ছিলো ২০১৮ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে এসএসসি পরিক্ষা শুরু হয়,পরিক্ষা শেষে দীর্ঘ ৬০দিনের ছুটি বিভিন্ন দর্শনীয় স্থানের, নানাবাড়ি মামারবাড়ি ঘুরে বেড়ানো।এভাবেই গনীয়ে এসেছে ফলাফলের দিন, ৫ই মে ফলাফল প্রকাশ হয়,অনেকে আশানুরূপ ফল পাই আবার অনেকে আশানুরূপ ফল পাইনি।যারা কৃতকার্য হয়েছে ভর্তি হয়েছে নিজেদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আরো এক ধাপ এগিয়া যাওয়ার পথে।( ১জুলাই ২০১৮) কলেজ জীবনের পথচলা শুরু সেইদিন-ই উদ্ভোধনী ক্লাস হয়,নতুন,বন্ধু-বান্ধব,নতুন শিক্ষক-শিক্ষিকা ইত্যাদি। এভাবেই পড়ালেখা চলতে থাকে।
২০২০ সাল এইবার এইসএসসি পরিক্ষার ফালা ১ই এপ্রিল থেকে পরিক্ষা শুরু। পরিক্ষা, রুটিন ও হাতে,সব কিছু ভালোই যাচ্ছিলো পুরু উদ্ধোমে পড়ালেখাও চলছিলো। অনেকে টেষ্ট পরিক্ষাই ঝড়ে গেছিলো, যারা টিকেছিলো তারা পরিক্ষার সব প্রস্ততি সম্পন্ন করেছিলো।
আর মাত্র ১৫দিন বাকি পরিক্ষার ১৫এই মার্চ শিক্ষামন্ত্রী ডা.দীপু মণি এক সংবাদ বিবৃতিতে জানান করোনা ভাইরাসে এর প্রাদুর্ভাবের ফলে আগামি ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্টান বন্ধ। এরি মাঝেই শুরু হলো পরিক্ষার্থীদের মধ্যে দূয়াশার মেঘ পরিক্ষা টিক সময়ে হবে কি না।
করোনা আক্রান্ত রোগী বাংলাদেশে বাড়তে লাগলো ধীরে ধীরে,পরবর্তিতে আবার শিক্ষামন্ত্রী জানান, পরিক্ষা স্থগিত, পরবর্তি রুটিন জানানো হবে। শুরু হলো শিক্ষার্থীদের পড়ালেখায় হেলা-আবহেলা। কখন পরিক্ষা হবে জানে না কেউ,দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
আরেক সংবাদ সম্মেলনে জানান, যে করোনা ভাইরাস স্বাভাবিক হওয়ার ১৫দিনের মধ্যে পরিক্ষা হবে। সেই থেকে টানা ৩ মাস বন্ধ সব শিক্ষা প্রতিষ্টান।
তাই অনেকে পড়ালেখা করতেছে না,কখন পরিক্ষা হবে আধো কেউ জানেনা।
এমতাবস্থায় অনেকে শুরু থেকেই যে পড়ালেখায় করেনি তাদের কি হবে,তাদের পড়ালেখার ক্ষতি কিভাবে পুষিয়ে নিবে আধো কেউ জানেনা। সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে। করোনা ভাইরাস সব কিছুর-ই ক্ষতি করেছে, হয়তো ক্ষতিটা একটু বেশি ২০২০ এইসএসসি পরিক্ষার্থীদের করলো। একটি বছর শিক্ষাজীবন থেকে চলে যাওয়া কতোটা ক্ষতির তা এক মাত্র তারাই জানে।
