বাগেরহাটে সাংবাদিক সবুর রানা ও তার স্ত্রী করোনা পজিটিভ

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
করোনা ভাইরাস (COVID-19) এ আক্রান্ত হয়েছেন বাগেরহাটের সাংবাদিক দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি ও প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানা ও তার স্ত্রী।
গত ১৫ দিন আগে করোনার সমস্ত উপসর্গ দেখা দিলে তিনি সেদিন থেকে বাড়িতে অবস্থান করেন।উপসর্গ দেখা দেবার ১৩ দিনের মাথায় অথ্যাৎ গত ২ দিন আগে রবিবার (৫জুলাই) রামপাল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মাধ্যমে তিনি স্ব পরিবারের করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠান।
বুধবার (৮ জুলাই) রিপোর্টের ফলাফল এসেছে।এতে সাংবাদিক সবুর রানা ও তার স্ত্রী দুজনের ই করোনা পজেটিভ দেখা দেয়।
এ বিষয়ে সাংবাদিক সবুর রানা বলেন, করোনা উপসর্গ দেখা দিলে আমি বাড়িতে অবস্থান করি। এরপর আমার স্ত্রী ও সন্তানদের উপসর্গ দেখা দেয়। আমরা সবাই টেষ্ট করাই। আজকে রিপোর্ট এসেছে পজেটিভ। আমি আর আমার স্ত্রী দুজনের পজেটিভ। কিন্তু আমরা দুজনই আল্লাহর রহমতে এখনো আগের থেকে সুস্থ আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
