সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে প্লাজমা ব্যাংকের শুভ উদ্বোধন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
আজ বুধবার (৮জুলাই) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার), পুলিশ সুপার সাতক্ষীরা এঁর সভাপতিত্তে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহ ও সরবরাহের লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে স্থাপনকৃত প্লাজমা ব্যাংক এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে অতিথিবৃন্দের মধ্যে ডাঃ মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক বিএমএ, সাতক্ষীরা জেলা শাখা, আলহাজ্ব এ.কে.এম আনিসুর রহমান এমডি, সিবি হাসপাতাল সাতক্ষীরা, ১৫(পনের) জন বিজয়ী করোনা যোদ্ধা সহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
