চট্টগ্রাম ফিল্ড হসপিটালে হাই ফ্লো-নাসাল ক্যানোলা দিলেন ডা: নুরুল আলম চৌ: ফাউন্ডেশন

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
কভিড চিকিৎসায় বিশেষায়িত চট্টগ্রাম ফিল্ড হসপিটালে ডা: নুরুল আলম চৌধুরী ফাউন্ডেশন থেকে একটি হাই ফ্লো নাসাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে ।
বুধবার( ৮ জুলাই) বিকালে আগ্রাবাদে র্যাংকস এফসি প্রোপার্টিস এর কর্পোরেট অফিসে এই হস্তান্তর সম্পন্ন হয় ।
ফাউন্ডেশনের পক্ষে ইউএসটিসির এসোসিয়েট প্রফেসর (এনাটমি) ডা: সুলতানা রুমা আলম এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের ডা: মুহাম্মদ মাজেদ সুলতান ফিল্ড হসপিটালের প্রতিষ্ঠাতা ডা: বিদ্যুত বড়ুয়ার হাতে এই নাসাল ক্যানোলাটি তুলে দেন ।
এসময় র্যাংকস এফসি’র সিইও এবং কানেক্ট দ্যা ডটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন উপস্থিত ছিলেন ।
