বাগেরহাটে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাট জেলায় নতুন করে ৩১জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায় ১৪ জন, কচুয়ায় ৫ জন, সদর উপজেলায় ৪ জন, রামপালে ৩ জন, চিতলমারীতে ৩ জন ও মোল্লাহাট উপজেলায় ২ জন রয়েছেন।

এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৩ জনে। এর মধ্যে ১৬০ জন সুস্থ্য ও ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বুধবার (৮জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় নতুন আক্রান্ত ৩১ জনের সবাইকে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।