রাউজানের ১নং ইউনিয়ন হলদিয়ায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
মুজিববর্ষ উপলক্ষ্যে ৩ টি করে চারা রোপনের কার্যক্রম ৩রা জুলাই উদ্ভোধন করেন চট্রগ্রাম-৬ আসনের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। এই কার্যক্রমের অংশ হিসেবে কিছুদিন আগে ১নং হলদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতি এর পক্ষ থেকে ইউনিয়নের সকল সামাজিক সংগঠনের মধ্যে চারা বিতরণ করেন।
এইবার হলদিয়া ইউনিয়ন এর সামাজিক সংগঠন রংধনু স্পোটিং ক্লাব ও রংধনু ব্লাড ডোনেশন এর যৌত ব্যবস্থাপনায় ও হলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন এর সার্বিক সহযোগীতায় হলদিয়া গ্রামের গর্জনীয়া এলাকার রাস্তার পার্শত্ব জায়গায় ১ হাজার বিভিন্ন ফলদি ও বনজ চারা রোপন করা হয়।
আজ শনিবার(১১জুলাই) বিকাল ৩টায় এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
এই সময় উপস্থিত ছিলেন, রংধনু স্পোটিং ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, রংধনু ব্লাড ডোনেশন গ্রুপের সভাপতি ডা.তপু নাথ,সাবেক যুবলীগ নেতা মোহম্মদ নাসির, যৌত রংধনু ক্লাবের সকল সম্পাদক ও সদস্যবৃন্ধ।
