চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে ইয়াবা সহ ০৩ জন গ্রেফতার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের  উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ ফেরদৌস জাহান এর নেতৃত্বে ১১ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার(১৩ জুলাই) বিকাল ৪:৪৫ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালি  থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাট এলাকায় অভিযা্ন পরিচালনা করে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ বাহারুল ইসলাম বাহার (৩০)কে গ্রেফতার করেন এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবা সহ মোঃ মফিজুর রহমান মফিজ (২৮) ও আব্দুল কাদের (২২) দ্বয়কে  গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত  ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি ও কর্ণফুলী থানায় পৃথক পৃথক ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।