চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল ডাঃ আইরিন জামানের

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, কুমিল্লা মেডিকেল কলেজের ১৪ তম ব্যাচের ছাত্রী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাঃ আইরিন জামান মঙ্গলবার(১৪ জুলাই) দুপুর ১:৪০ মিনিটে  কোভিড-১৯ আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্না -লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডাঃ আইরিন জামান ছিলেন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,চট্টগ্রাম এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মুইজ্জুল আকবর চৌধুরীর সহধর্মিণী।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।