মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে দিনাজপুর জেলার এক শ্রমিকের মৃত্যু

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়লা বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক জানান , সোমবার (১৩ জুলাই) বিকাল ৫টার সময় কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভিতরে ১২নং ( সিআরবিসি’র) অফিসের পশ্চিমে বিদ্যুৎ এর খুটির উপর উঠে কাজ করছিল । এ সময় হঠাৎ বিদ্যুতের খুটিটি মাটিতে পড়ে গেলে পাশে দাড়িয়ে থাকা আরেক বিদ্যুৎ শ্রমিকের মাথায় পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । এতে আরো একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে ।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় , প্রচুর বৃষ্টির কারনে মাটি ভিজে গিয়ে বৈদ্যুতিক খুটির গুড়া নরম হওয়ায় উক্ত বৈদ্যুতিক খুটিটি পড়ে যায় এবং ঘটনা স্থলেই ঐ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে ।
তাৎক্ষণিক নিহত ব্যাক্তির নাম পাওয়া না গেলেও তার বাড়ী দিনাজপুর জেলায় বলে জানা গেছে । অপর দিকে আহত শ্রমিক কে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানা গেছে ।
