সুন্দরবন থেকে বাঘের মৃতদেহ উদ্ধার

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

সুন্দরবন থেকে দুই পা বিছিন্ন অবস্হায় একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বন বিভাগের দাবি, কুমিরের কামড়ে মারা পড়েছে বাঘটি।

শুক্রবার সুন্দরবনের আন্ধারমানিক বন ফাঁড়ির কাছ থেকে রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহটি উদ্ধার করা হয়।দুদিন আগে বাঘটির মরদেহ উদ্ধার করা হলেও বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রোববার(১২ জুলাই) রাতে।

বাঘটির পেছনের দুই পা বিচ্ছিন্ন, সামনে একটি পায়ে পচন ধরেছিলো। রবিবার মৃত বাঘটির ময়না তদন্ত সম্পন্ন করে খুলনা প্রাণী সম্পদ কার্যালয়ের দুইজন ভেটেনারি চিকিৎসক ও একজন প্রাণী সম্পদ কমকর্তা।

বন বিভাগ জানিয়েছে, এক সপ্তাহ ধরে বাঘটি আন্ধারমানিক বন ফাঁড়ির আশপাশে ঘোরাফেরা করছিলো। সেখানকার পুকুর থেকে পানি খাচ্ছিলো। বন বিভাগের স্থানীয় কর্মীরা ভয়ে আর বের হয়নি। শুক্রবার দুপুরে বাঘ ঘোরাফেরার স্থানটিতে মাছি উড়তে দেখে বন ফাঁড়ির কর্মীরা, সেখানে গিয়ে বাঘটিকে মৃত অবস্থায় দেখতে পায়।

খুলনা জেলা প্রাণী সম্পদ কমকর্তা এস এম আউয়াল হক জানান, নারী বাঘটির বয়স হয়েছিলো ১৪ বছর। এটি লম্বায় ছিলো প্রায় সাত ফুট। ময়না তদন্ত শেষে বাঘটির চামড়া সংরক্ষণ করা হয়েছে। এর আগে গত ৩রা ফেব্রুয়ারি সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কাছ থেকে আরেকটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছিলো বন বিভাগ।

Share this news as a Photo Card

14 July 2020

সুন্দরবন থেকে বাঘের মৃতদেহ উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে