শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের মাঝে পানির ট্যাংকি বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদের সহযোগিতায় ২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী’র (এডিপি) অর্থায়নে ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নে ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংকি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. আতাউল হক দোলন, চেয়ারম্যান,শ্যামনগর উপজেলা পরিষদ, বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জনাব আ. ন. ম. আবুজর গিফারী, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর।শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে সাঈদ-উজ-জামান ও খালেদা আইয়ুব ডলি সহ স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
