লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন

মুজাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর।।
করোনা ভাইরাসে আক্রান্ত লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, লক্ষ্মীপুর জেলা শহরের পৌর পিতা আলহাজ্ব মেয়র আবু তাহেরের আশুরোগ মুক্তি কামনায়( ১৮ জুলাই) শনিবার লক্ষ্মীপুর সদর ৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রসুল গঞ্জ বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সাহেব। আরো উপস্থিত ৪নং চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম,শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সেলিম, ৪নং চররুহিত ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য রাকিবুল হাসান রকি, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নিজাম হাওলাদার, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোফরান হোসেন বাবু সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত সবাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেয়র আবু তাহেরের আশুরোগ মুক্তির কামনায় দোয়া করেন।
