নগদ অর্থ দিয়ে অর্থনীতি সচল করতে হবে: অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তীতুমির

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়ে গেল ওয়েবনারের (ওয়েব সেমিনার) ১৯ তম পর্ব।

‘কোভিড-১৯ এবং জনসাধারণ’ শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বেসরকারী গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান ড. রাশেদ আল মাহমুদ তীতুমির। ১৭ জুলাই, ২০২০ খ্রিষ্টাব্দ রোজ শুক্রবার রাত নয়টায় (বাংলাদেশ সময়) ওয়েবনারটি অনুষ্ঠিত হয়।

ওয়েবনারে অংশ নিয়ে ড. রাশেদ আল মাহমুদ তীতুমির বলেন, আমাদের দেশে স্বাস্থ্য, শিক্ষা এসব কেন্দ্রীকরণ করে রাখা হয়েছে। এসব বিকেন্দ্রীকরণ করতে হবে এবং বড় বড় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া সকল জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে। আর এ জন্য যদি আমাদের সংবিধানের সংশোধন দরকার হয় তবে তাও করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের যেসব কর্মী বাহিনী তাদের কাজ হারিয়েছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে আমরা বর্তমানের মহামারি সৃষ্ট সংঙ্কট থেকে উত্তরণ পেতে পারব।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের সংকটকালে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় কুবি’র  সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনারের (ওয়েব সেমিনার) আয়োজন করে আসছে।