চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানঃ ১৪০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ০১

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানঃ ১৪০০ পিস ইয়াবা সহ ০১ জনকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব দেব প্রিয় দাশ এর নেতৃত্বে ২নং টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(১৮ই জুলাই) ১২.২৫ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৪০০ পিস ইয়াবা সহ সাইফুল ইসলাম সোহান (২১) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
