অপ্রীতিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে গ্রেফতার ০১

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রাইফেলস ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপ্রীতিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে মোঃ শওকত হোসাইন (২৬)কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা(উত্তর) বিভাগ। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাসান ইমাম এর নেতৃত্বে ৪নং টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(২০জুলাই) রাত ১০:৩০ মিনিটে বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রাইফেলস ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অপ্রীতিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে মোঃ শওকত হোসাইন (২৬)কে গ্রেফতার করা হয়।

বিবাদী মোঃ শওকত হোসাইন বিবাহ পূর্ববর্তী প্রেমের সম্পর্কের জের ধরে বাদীর স্ত্রী আফসানা আক্তার লাকীর বিভিন্ন অপ্রীতিকর ছবি ধারণ করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

বাদীর এরূপ অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ৪নং টীম চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন রাইফেলস ক্লাব সংলগ্ন এলাকা থেকে মোঃ শওকত হোসাইন (২৬)কে গ্রেফতার করেন। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নগরীর খুলশী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।