চট্টগ্রামে ৭০০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ ০১ জন গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহম্মদ শাহাদাৎ হোসেন খান এর নেতৃত্বে ১৫নং টিম গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(১৯ জুলাই) বিকাল ৩:৩০ মিনিটে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ স্বর্ণপট্টি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০পিস ইয়াবা সহ মোঃ তারেক হোসেন( তাজু) ৫০ কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
