ফটিকছড়ির “নানুপুর লায়লা-কবির কলেজ” এর এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির স্বনামধন্য শিক্ষা নিকেতন “নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজ” এর প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টা ও সহযোগীতায় গড়ে তোলা হয় “মানবিক ফান্ড”।
উক্ত “মানবিক ফান্ড” থেকে গত ১৯ জুন’২০ রোজ শুক্রবার কলেজের প্রাক্তন-বর্তমান এবং অফিস কর্মচারীদের মধ্যে ৩৩০ পরিবারকে ১,০০০(এক হাজার) টাকা করে ৩,৩০,০০০(তিন লক্ষ ত্রিশ হাজার)নগদ অর্থ উপহারস্বরূপ প্রদান করা হয়।
করোনায় সেচ্ছাসেবী সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার এবং গাউছিয়া কমিটি ফটিকছড়ি দক্ষীণ শাখাকে তাদের মহৎ কর্মকাণ্ডের জন্য উক্ত ফান্ডের তরফ থেকে ১০,০০০(দশ হাজার) টাকা করে ২০,০০০ (বিশ হাজার) টাকা প্রদান করা হয় যা তাদের সেবার তুলনায় অতি নগন্য।
গত মঙ্গলবার( ২১ জুলাই) উপজেলা প্রশাসনের আপদকালীন তহবিলে ফটিকছড়ি গণ মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্নের “ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল” এর জন্য শ্রদ্ধেয় “উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন”-কে নগদ ১,১০,০০০(এক লক্ষ দশ হাজার) টাকা প্রদান করা হয়।
উল্লেখ্য আগামী ২৭ই জুলাই’২০ রোজ সোমবার হাসপাতালটি উদ্বোধন করা হবে।
