দাঁতের মাড়ি থেকে রক্তপাত

শেখ আল মামুন,সাতক্ষীরা।।
মাড়ি থেকে রক্তপাত হল একটি অস্বাস্থ্যকর অথবা রোগগ্রস্ত মাড়ির লক্ষণ। মাড়ির যে কোনো প্রদাহের জন্য রক্তপাত হতে পারে।যা মাড়িকে দূর্বল এবং যন্ত্রনাদয়ক করে তুলতে পারে।।
মাড়ির থেকে রক্তপাত কেনো হয়?
বিভিন্ন কারণগুলি যেগুলি মাড়ি থেকে রক্তপাত ঘটায় সেগুলি হল:
১.দাঁত ব্রাশ করার ভুল পদ্ধতি অথবা দাঁত, নিয়মিত দাঁত পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা।।
২.শক্ত ব্রাশ ব্যবহার করা, যা মাড়িকে আঘাতপ্রাপ্ত করে।
৩.দন্তমলের কারণে সংক্রমণ হওয়া।
৪.গর্ভধারণের সময় হরমোন পরিবর্তনের কারণে
৫.ভিটামিন-সি এবং ভিটামিনকে এর অভাব
৬.রক্তপাতজনিত রোগ(হিমোফিলিয়)
৭.রক্ত পাতলা করার ঔষধ (হেপারিন,ওরাফিরিন)
৮.ব্লাড ক্যান্সার যেমন লিউকোমিয়া
৯.ধূমপান
১০.ডায়বেটিস
১১.এইচ.আই.ভির মত রোগপ্রতিকারক ক্ষমতাহীন পরিস্থিতি
মাড়ির রক্তপাতের লক্ষন কি কি?
১.মাড়ি ফুলে যাওয়া
২.জিঞ্জিভাইটিস
৩.পেরিওডোন্টাইটিস
৫.মুখে দুর্গন্ধ (হ্যালিটোসিস)
৬.চোয়ালে ক্যান্সার বা হ্যামাঞ্জিওমা
৭.যেকোনো ট্রমা
৮.দাঁত মাড়ি থেকে আলগা হয়ে আসা, দাঁত জায়গা হতে সরে যাওয়া
৯.শক্ত খাবার গ্রহনে সমস্যা হওয়া
মাড়ির রক্তপাত থেকে কি কি সমস্যা দেখা দিতে পারে?
১.মাড়িতে প্রদাহ
২.ক্রনিক জিঞ্জিভাইটিস
৪.দাঁত হারানো, দাঁত মাড়ি থেকে আলগা হয়ে আসা, জায়গা থেকে সরে আসা, দূর্বল হওয়া
৫. পকেট তৈরি হওয়া
৬.চোওয়ালের হাড় ক্ষয়
৭.অরুচি হওয়া
