ওসি ইকবাল বাহার চৌধুীর নেতৃত্বে মোংলায় বিষ মিশ্রিত মাছ, জাল ও নৌকাসহ আটক-৭ জন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
সুন্দরবনে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরে ফেরার সময় ৪৮ কেজি বিষ মিশ্রিত মাছ, ২০ বোতল কীটনাশক, ১টি বেহুন্দি জাল ও ১টি নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের জয়মনি, করমজল, হাড়বাড়িয়া ও তার আশপাশ এলাকায় বনদস্যু, বনের নদ-নদীতে বিষ প্রয়োগকারী ও চোরা হরিণ শিকারীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত পুলিশের টহলের অংশ হিসেবে সুন্দরবন সংলগ্ন পশুর নদীর সুন্দরতলা এলাকা থেকে বুধবার সকালে বিষ, মাছ, জাল ও নৌকাসহ ৭ দুর্বৃত্তকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো ১/মৃত সুধির মন্ডল এর ছেলে শিবপদ মন্ডল,২/মৃত নরেন রায় এর ছেলে গোবিন্দ রায়,৩/আকবর আলী শেখের ছেলে মোঃ দুলাল শেখ,৪/মৃত সুলতান ফকিরের ছেলে আরিজুল ফকির,৫/ বিজয় রায় এর ছেলে সুব্রত রায়,৬/আফজাল শেখের ছেলে আমিন শেখ,৭/সুলতান খানের ছেলে আল আমিন খান।সর্ব সাং সুন্দরতলা।
মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, সুন্দরবন কেন্দ্রীক সকল ধরণের অপরাধ দমনে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের নেতৃত্বে ৩ জুলাই থেকে বন এলাকা জুড়ে পুলিশের বিশেষ এ অভিযান শুরু হয়। যার ফলে এর আগেও বনের বিভিন্ন এলাকা এবং পশুর নদীতে অভিযান চালিয়ে জালসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত আটক করে মোংলা থানা পুলিশ।
