চট্টগ্রামে ট্রাফিক ব্যারাকে চালু করল অনলাইনভিত্তিক স্বয়ংক্রিয় আবাসন বিন্যাস ব্যবস্থা

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভাগ ট্রা‌ফিক ব্যারা‌কে চালু করল অনলাইন‌ভি‌ত্তিক স্বয়ং‌ক্রিয় আবাসন বিন্যাস ব্যবস্থা।

ট্রা‌ফিক বিভা‌গের কো‌নো সদস্য এখন ব্যারা‌কে অবস্থান কর‌তে চাই‌লে মোবাইল ফোন বা অ‌ফিস থে‌কে অনলাই‌নের মাধ্য‌মে আ‌বেদন ক‌রে নি‌জের আবাসন সিট/খাট নি‌জেই নম্বর অনুসা‌রে পছন্দ কর‌তে পার‌বেন, জানা‌তে পার‌বেন যে কো‌নো সমস্যার কথা।

এরূপ উ‌দ্যোগ বাস্তবায়‌নের জন্য মাননীয় ক‌মিশনার ম‌হোদ‌য়ের প্র‌তি প্রকাশ কর‌ছি বি‌শেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ প্রিয় সহকর্মী‌দের যারা বাংলা‌দেশ পু‌লি‌শে প্রথম এরূপ ব্যবস্থাপনা‌ শুরু কর‌তে   সা‌র্বিক সহায়তা ক‌রে‌ছেন।