পদুয়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আফতাব আহমেদ শরিফ

রাকিবুল হাসান।।

মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আফতাব আহমেদ শরিফ ।

একই সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহার সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি ও সামজিক দূরত্ব নির্দেশিকা মেনে চলার জন্য পদুয়া ইউনিয়নবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

এক শুভেচ্ছা বার্তায় আফতাব আহমেদ শরিফ  বলেন, পশু কুরবানীর সাথে সাথে নিজের মনের পশুত্বকে কুরবানী দিতে হবে। ঈদুল আযহাকে কেন্দ্র করে স্বাবলম্বী মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।তিনি আরও বলেন আমরা এমন এক সময় পবিত্র  ঈদ-উল-আযহা উদযাপন করছি যখন কভিড-১৯ বা করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দেশবাসী অসহায়। সরকার সফলভাবে কভিড-১৯ মোকাবেলা করে চলেছে।

শুভেচ্ছা বার্তায় আফতাব আহমেদ শরিফ আরও  বলেন, বিশ্ব আজ এক কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছে। ঠিক এমন একটি সময়ে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানাচ্ছি।সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য অনুরোধ করেন তিনি।