মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৩ এসএসসি ব্যাচের উদ্যোগে  প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।

বিদ্যালয়র সম্মানিত শিক্ষকমন্ডলি এবং ম্যানেজিং কমিটির সদস্যরা গত ২৩ই জুলাই রোজ বৃহস্পতিবার উক্ত টুর্নামেন্টটির শুভ উদ্ভোধন করেন।

বিদ্যালয়র শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবু তাহের সেলিম এবং জনাব স্বপন রায়।

ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ফিরোজ আলম রিগান, জনাব গিয়াস উদ্দিন এবং জনাব জামাল উদ্দিন।

টুর্নামেন্ট এর আয়োজন নিয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সকল প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

টুর্নামেন্টটি তে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ২০১২ ব্যাচ থেকে ২০১৯ তম ব্যাচ।

মোট ৮ টি ব্যাচকে নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ২০১৩ ব্যাচ বনাম ২০১৫ ব্যাচ।

টুর্নামেন্টের আয়োজক ২০১৩ তম ব্যাচের জনাব জহির উদ্দিন বাবর বলেন- আমরা টুর্নামেন্টটির আয়োজন করেছি শুধুমাত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর পুনর্মিলনী ঘটানোর জন্য, টুর্নামেন্টটি সফলতার সাথে শেষ হলেই আমাদের পুনর্মিলনী সফল হয়েছে বলে আমরা দাবি করতে পারব, এই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

টুর্নামেন্টের আরেক আয়োজক নাইমুর রহমান পাপ্পু বলেন- খেলাধুলার মধ্যেমে সবার মাঝে একটা বন্ধন তৈরি হয়।  আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে শক্ত একটি বন্ধন তৈরি করার জন্যই আমাদের এ আয়োজন। তাই সকলের সহযোগিতা পেলে  এই আয়োজন আমরা সফল করতে পারবো।