দুমকিতে হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

মো. সুমন মৃধা, দুমকি ( পটুয়াখালী ) প্রতিনিধি।।
পটুয়াখালীর দুমকিতে “হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশনের” উদ্যোগে দুমকি উপজেলার ৫০ (পঞ্চাশটি) হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ৩১ শে জুলাই রোজ শুক্রবার সকালে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সালাম, হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি মো. মিরাজ হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
প্রতি প্যাকেটে ছিল ১ কেজি পোলাউ চাল, ১ প্যাকেট সেমাই,মশলা, ১ কেজি চিনি, ১ কেজি সয়াবিন তৈল, ১ প্যাকেট দুধ।
“হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশনের” যাত্রা শুরু হয় ৮ সেপ্টেম্বর ২০১৯ সালে। ইতিমধ্যে সংগঠনটি স্থানীয় সুশীল সমাজে প্রশংসনীয় হয়ে উঠেছে
সভাপতি মিরাজ হোসেন বলেন, “হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশন” একটি সেবামূলক প্রতিষ্ঠান দুমকি উপজেলা সহ বিভিন্ন স্থানে মুমূর্ষু রোগীদের ব্লাড দেওয়াসহ অসহায় দুস্থদের সহযোগিতা করে আসছি।
