দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক মোঃমাসুদ পারভেজ

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি।।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, “ঈদ মোবারক” জানিয়েছেন বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃমাসুদ পারভেজ।

বাগেরহাট জেলা বাসীর সকল মানুষকে তিনি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন- এখন বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারিতে আপনারা কষ্টে আছেন অনেকে অসুস্থ ও ভয়ে আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সরকারের নির্দেশনা মেনে আপনারা ঈদের জামাত আদায় করবেন। বাড়িতে থাকবেন এবং সাবধানে থাকবেন।

প্রিয় বাগেরহাট জেলা বাসীর যারা প্রবাসী ও চাকুরী জীবি আছেন তারা এবার ঈদের ছুটিতে আসতে পারেননি তাদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ-উল-আযহা কিন্তু করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারনে পুরো বিশ্ব আজ আতঙ্কিত। তাই নিজের মত করে প্রতিবারের মতো এবারের ঈদুল-উল-আজহা উদযাপন করতে পারবে না মুসলমানরা। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমি সবাইকে বিশেষ করে দেশ বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ‘ঈদ মোবারক’।

তিনি আরও বলেন, আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। হে আমার প্রিয় বাগেরহাট জেলা বাসী আপনারা আপনাদের বাড়িতে বাবা-মা ও পরিবারের সদস্যদের ঈদের আনন্দ ভাগাভাগি করেন।সবাই সামাজিক দুরত্ব বজায় রাখুন ,মাস্ক ব্যবহার করুন, সুস্থ থাকুন। ঈদ সবার জীবনে বয়ে আনুন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।