দুমকিতে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মো: সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকি উপজেলা আংগারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মালেক মোল্লার ছেলে মোঃরিয়াজুল(২২) এর রহস্য জনক মৃত্যু।
রবিবার(২ আগষ্ট)দুপুর ১২ ঘটিকায় তার নিজ বাসায় ঘরের আড়াঁর সাথে যুলন্ত আবস্থায় রিয়াজুলের লাশ দেখতে পায় বাড়ির লোক।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মোঃরিয়াজ তার নিজ ঘরের আড়ার সাথে ঝুলতেছে এমন দৃশ্য তার চাচী জানালা দিয়ে দেখতে পেয়ে আশে পাশের মানুষকে বললে তারা ঘরে উঠে রশি কেটে নিচে নামিয়ে আনে কিন্ত নামানোর আগেই রিয়াজ মারা যাওয়ায় তাকে আর হাসপাতালে নেয়া হয়নি।
স্থানীয় সূত্র জানা যায়, নিহত রিয়াজ ৫ বছর আগে হাফেজী পাস করেছে। তার পিতা আবদুল মালেক মোল্লা ঢাকায় চাকরি করছেন ও মা বিদেশে থাকেন।গত বৃহস্পতিবার রিয়াজ ওর বড় ভাইয়ের কাছে একটি মোবাইল কিনে দেয়ার জন্য অনুরোধ করে।
বাড়ীতে একাকীত্বে বসবাসের হতাশা ও এলাকার বখে যাওয়া কতিপয় সমবয়সী বন্ধুদের পাল্লায় পড়ে সে নেশাসক্ত হয়ে পরছিল। মোবাইল ফোনের অভিমান নাকি নেশার কারনে কিশোর হাফেজ গলায় ফাঁস দিয়েছে তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা।
দুমকি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থালে ছুটে গিয়ে রিয়াজের লাশ তাদের জিম্মায় নেয় এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
পুলিশ এবং স্থানীয়রা আরো জানায় রিয়াজ বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিল তার বাবা,ভাই ঢাকায় এবং মা দেশের বাহিরে অবস্থান করায় রিয়াজ একাই বাসায় থাকতো। কিছু দিন আগে তার বড় ভাইর কাছে একটি মোবাইল চেয়েছিল।
রিয়াজের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ জানায় রিয়াজের বাম হাতেক বজির উপরে ব্লেড দিয়ে কাটার একাধিক চিহ্ন পাওয়া গেছে,গলায় রশির দাগ পাওয়া গেছে বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে।
