ফটিকছড়ি করোনা হাসপাতালে চিকিৎসা সেবা শুরু

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
এই হাসপাতালে ৬ জন ডাক্তার,৮ জন সিনিয়র স্টাফ নার্স, ১৫ জন স্বেচ্ছাসেবক, ৬ জন ওয়ার্ড বয়,৬ জন ওয়ার্ড মাসি, ২ জন নিরাপত্তা রক্ষী, ১ জন সুপারভাইজার, ১ জন এম্বুলেন্স ড্রাইভার ও একদল পার্মানেন্ট বাবুর্চি নিয়ে যাত্রা শুরু করল ফটিকছড়ি করোনা হাসপাতাল।
ফটিকছড়িবাসী দেখিয়ে দিল ঐক্য থাকলে সব সম্ভব। মাত্র দুমাসে কোটি টাকার সরঞ্জাম, কোটি টাকার অধিক ক্যাশ টাকা অতঃপর হাসপাতালের যাত্রা শুরু।
ডাঃ জয়নাল মুহুরী,মেয়র ইসমাইল,ইউএনও সায়েদুল আরেফিন এই তিনটি নাম ফটিকছড়িতে ইতিহাস হয়ে থাকবে। ওনারা রাত দিন শ্রম দিয়ে মনিটরিং না করলে এই কাজ সম্ভব হত না। এছাড়াও অনেকের পরোক্ষভাবে ভূমিকা রয়েছে।
প্রথম দিনেই করোনা উপসর্গ নিয়ে দুজন রোগী ভর্তি হল ফটিকছড়ি বাসীদের স্বপ্নের কোভিড ১৯ হসপিটালে।
যেহেতু এই হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন এবং হাই ফ্লু ক্যানোলা আছে আশা করি ডাক্তার,নার্স, স্বেচ্ছাসেবক এবং সকল স্বাস্থ্য কর্মীর আন্তরিকতায় রোগীরা শহরের অন্য ১০টি প্রাইভেট হাসপাতালের চেয়ে ভাল সেবা পাবে।
ফটিকছড়ি বাসীদের টাকা ফটিকছড়ি বাসীদের জন্য হাসপাতাল।
