কালিগঞ্জে পুকুর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর লিমা আক্তার(২২) মরদেহ মিলল পাশের পুকুর থেকে। এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা তদন্ত করে দেখছে।

বুধবার(১১আগষ্ট) লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা,ভোটমারি ইউনিয়ন শ্রুতিধর এলাকার একটি পুকুর থেকে লিমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।শ্রুতিধর এলাকার মংলুমিয়ার মেয়ে লিমা আক্তার ।

গত মঙ্গলবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সাথে কথা কাটাকাটি হলে,লিমা আক্তার অভিমান করে বাসা থেকে বের হয়ে যান,রাতে পরিবারের লোকজন অনেক সন্ধান করে, তাকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেন।পর দিন বুধবার ১১টায় বাড়ীর থেকে সাতশত মিটার দূরে পুকুরে একটি লাশ ভাসতে দেখেন এলাকাবাসী।কালিগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে, লিমা আক্তারের পরিবার লাশটি লিমার বলে শনাক্ত করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন বিষয়টি স্বীকার করে জানান,লাশটি আমরা উদ্ধার করেছি,তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করেই বলা যাবে।