পরিকল্পিত হত্যাকান্ড থেকে গৃহবধূকে রক্ষা করলো প্রতিবেশিরা

হাবিব শিমুল,আদমদীঘি(বগুড়া ) প্রতিনিধি ।।
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের পাইকপাড়া গ্রামে বুধবার (১২ আগস্ট) এক নির্মম হত্যাচেষ্টা রুখে দিলো প্রতিবেশিরা। পারিবারিক কলহের কারনে এক পাষন্ড স্বামী তার স্ত্রীকে হত্যার পর পুতে রাখার উদ্দেশ্যে আগেই কবর খুরে তৈরি করে রাখে। তারপর স্ত্রীর হাত, পা ও মুখ কাপড় দিয়ে বেধে নির্মম নির্যাতন চালাতে থাকে। গৃহবধূ নিজচেষ্টায় মুখের বাধন খুলে চিৎকার করলে, প্রতিবেশিরা বাড়ির জানালা ভেঙে তাকে উদ্ধার করে এবং পাষন্ড স্বামীকে থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের পাইকপাড়া গ্রামের সিরাজ প্রমানিকের ছেলে নাইম হোসেন (২৮) এর সাথে একই উপজেলার বশিপুর গ্রামের ফাল্গুনী খাতুনের প্রায় ৬/৭ বছর পূর্বে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ৪ বছরের সন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে কলহ হতো। গত মঙ্গলবার রাতেও স্বামী-স্ত্রী মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এর জের ধরে গতকাল বুধবার বিকেলে পাষন্ড স্বামী নাইম হোসেন বাড়ীর ভিতর কবর খুরে রেখে তার স্ত্রী ফাল্গুনী খাতুনের হাত,পা ও মুখ কাপড় দিয়ে বেধে ঘরের মধ্যে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করে। কিন্তু প্রতিবেশিদের সহায়তায় প্রাণে বেঁচে যায় ফাল্গুনী। গ্রামবাসীর হাতে অবরুদ্ধ নাইম হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে থানা পুলিশ।
থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন জানান, ঘটনা জানার পর পাষন্ড স্বামী নাইম হোসেনকে গ্রেফতার করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
