সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণীর ইন্তেকাল       

 শেখ আল মামুন,সাতক্ষীরা।।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য,  সাবেক স্বাস্থ্য মন্ত্রী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডা. আ. ফ. ম. রুহুল হক এমপির সহধর্মিণী মিসেস ইলা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৬৮ বছর।
তিনি ১২ আগস্ট ২০২০ খ্রিঃ বুধবার আনুমানিক রাত ০৯ঃ৫৫ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।
মরহুমা মিসেস ইলা হকে’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর  সমবেদনা জ্ঞাপন করছি।

Share this news as a Photo Card

13 August 2020

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হকের সহধর্মিণীর ইন্তেকাল       

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে