নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্যারাম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অবস্থিত ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।২০১০ সালে যাত্রা শুরু করে নূরনগর এর জনপ্রিয় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব।পলাশ অধিকারী মনু দাদার হাতে গড়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। ভাগ্যের নির্মম পরিহাসে আমরা অকালে হারিয়ে ফেলি আমাদের সবার প্রিয় পলাশ অধিকারী মনু দাদা কে। ওপারে ভালো থাকবেন দাদা।
ক্লাবের প্রতিষ্ঠা পলাশ অধিকারী মনু দাদার অকাল মৃত্যুকে স্বরণ করে আট দলিয়ো ক্যারাম প্রতিযোগিতায় আয়োজন করে নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। উক্ত ক্যারাম প্রতিযোগিতায় প্রথম হয়ে জয় লাভ করেছে মিথুন কুমার মোদক ও গোবিন্দ কর্মকার। রানার্সআপ হয়েছে তরুণ কুমার মোদক মানিক ও মোঃ ইলিয়াস।
উক্ত ক্যারাম প্রতিযোগিতায় প্রথম পুরস্কার দেওয়া হয়েছে নূরনগর এর খুশি ডেন্টাল কেয়ার এর পক্ষে ডেন্টিস্ট শেখ আল মামুন ও রানার্সআপ পুরস্কার দেওয়া হয়েছে নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ও সেরা প্লেয়ার এর পুরস্কার দেওয়া হয়েছে সরোজিৎ গায়েনের পক্ষ থেকে।
উক্ত ক্যারাম প্রতিযোগিতার সার্বিক দায়িত্বেে ছিলেন দীনবন্ধু কর্মকার ও আব্দুল রাজ্জাক।
নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সিনিয়র ভাইয়ের দের উদ্দেশ্য বলছি বিশেষ করে মোবারক হোসেন লাচ্চু, আরাফাত, উত্তম রক্ষিত,মানিক,দীনবন্ধু,বাঁশি,বি শ্বজিৎ,রাজ্জাকআসুন আমরা সবাই মিলে নূরনগর ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব কে আরও সুন্দর করে গড়ে তুলি। উক্ত ক্লাবের প্রতিষ্ঠা পলাশ অধিকারী মনু দাদার সৃতি যাতে বিলীন না হয়ে যায়।
