ডা. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে হাটহাজারীতে গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
গত কাল  মঙ্গলবার(১৮ আগস্ট) সকাল ১০ টায় চট্টগ্রামে গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল এর জন্য জমি ও ভবন দাতা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ (৭৮) এর সাথে সৌজন্য সাক্ষাত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিগণ।
পরিকল্পনা:
১. গণস্বাস্থ্য কেন্দ্র আগামীতে ১৭ টি কিডনি ডায়ালাইসিস বেড এ (তিন শিফটে) ৫১ জনকে স্বল্প মূল্যে ডায়ালাইসিসের ব্যবস্থা করবে।
২. জেনারেল চিকিৎসার জন্য ৯ টি বেড এবং ২ বেডের আইসিইউসহ ইমারজেন্সি ও উন্নতমানের অপারেশন থিয়েটারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. হাসপাতালে লিফট সংযুক্ত করা হবে।
আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আবদুল লতিফ গত মাসে গণস্বাস্থ্য কেন্দ্রকে উক্ত হাসপাতাল দলিল মূল্যে দান/অছিয়ত প্রদান করেন। সার্বিক সহযোগিতা করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। ইতিমধ্যেই হাসপাতালের উন্নয়ন কাজ শুরু করেছে।
আগামী ৩-৪ মাসের মধ্যেই দেশের খ্যাতনামা চিকিৎসকগনের উপস্থিতিতে গণস্বাস্থ্য গরীবের হাসপাতাল উদ্বোধন করা হবে বলে  গণস্বাস্থ্য কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে।