হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিচালক

হিলি প্রতিনিধি।।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানিসহ যাত্রি পারাপার কার্যক্রম পরিচালনা করতে স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল।
বুধবার(১৯ আগস্ট) দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের রোগনিয়ন্ত্রন বিভাগের পরিচালক শাহনীলা ফেরদৌসির নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলটি হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে আসেন।
এসময় তার সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঢাকা অফিসের এমপিও ডা.হাসান মহিউদ্দিন, আইএইচআর এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা.গোলাম মোস্তফা, রোগনিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক ডা.তাহমিনা আকতার।
পরে তিনি ইমিগ্রেশন চেকপোষ্টের অবকাঠামো পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর পরে তিনি হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা পরিদর্শন ও ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এর পরে তিনি হিলি স্থলবন্দরে বন্দর,কাস্টমস, স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসনের সাথে এক বৈঠকে মিলিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান, ওসি ফেরদৌস ওয়াহিদ,স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকে।
