মানবিক পুলিশ ইউনিট সি,এম,পি

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
নগরীর অক্সিজেন মোড়ের সৈয়দপাড়ার বাসিন্দা কাশেম মিয়া হটাৎ করে একটি চা এর দোকানে এসে হাউমাউ করে কেঁদে বলছিলেন আমার মেয়ের বাচ্ছা হবে মেডিকেলের বারান্দায় পড়ে আছে টাকার অভাবে অপারেশন কিংম্বা ঔষধ কিছুই কিনতে পারছি না ৷
মানবিক পুলিশ ইউনিটের সদস্যরা ঐ দোকানে বসে চা খাচ্ছিলাম ব্যাপারটি শুনে এবং কাশেম মিয়ার চোখের পানি ও কান্না দেখে তার মেয়ের অপারেশনের দায়িত্ব আমরা নেই ৷ কিন্তু কাশেম মিয়া তাতে নারাজ তিনি শুধু টাকা চাচ্ছেন ৷ ব্যাপারটি তাদের সন্দেহ হলে তারা মেডিকেলে নিয়োজিত মানবিক পুলিশ ইউনিটের সদস্যদের দারা খবর নিয়ে জানতে পারি ব্যাপারটি ভূয়া ও মিথ্যা ৷ পরে কাশেম মিয়া সব স্বিকার করে , তিনি এক বছর যাবৎ এই পেশায় নিয়োজিত ৷
তাই মানবিক পুলিশ ইউনিট সবাইকে উদ্দেশ্য করে বলছে যে মেডিকেলের আশেপাশে এ রকম অনেক প্রতারক চক্র মানুষকে ধোকা দেওয়ার জন্য বিভিন্ন নাটক সাজায় ৷ তাই আপনারা দান করতে হলে ভালভাবে দেখে শুনে বুজে করবেন কারো চোখের পানি দেখে গলে যাবেন না ৷ আর এরকম কাউকে চিনতে পারলে নিকটস্থ থানায় সোফর্দ করুন অথবা থানাকে অবহিত করুন ৷
