আদমদীঘিতে শ্বশুড় বাড়ীতে জামাইয়ের মৃত্যু

হাবিব শিমুল (আদমদীঘি প্রতিনিধি):
বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হওয়ার ৩ দিনের মাথায় বুধবার রাতে আবু বক্কর সিদ্দিক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের ধামাইল গ্রামের আব্দুল রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক ২০ আগস্ট বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে।
পরিবারের লোক তাকে প্রথমে আদমদীঘি হাসপাতালে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসা শেষে ২৪ আগস্ট সে তার শ্বশুড় বাড়ী একই উপজেলার মঙ্গলপুর গ্রামে যায়। শ্বশুড় উকিল উদ্দীনের বাড়ীতে থাকা অবস্থায় বুধবার রাত আনুমানিক ৩টার দিকে আবু বক্কর ফের অসুস্থ্য হয়ে মৃত্যু বরণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
